শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সান্তাহারে চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের বেতন ভাতা না দেয়ায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘির সান্তাহারে তিন বছর ধরে বেতন ভাতা না পাওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলুর বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউপি (মেম্বার) সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানাযায়, গত ২০১৬ সালে উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান হিসেবে এরশাদুল হক টুলু এবং প্রতিটি ওয়ার্ড থেকে সদস্য পদে একজন করে ৯জন ও তিন ওয়ার্ড মিলে একজন করে সংরক্ষিত নারী সদস্য পদে ৩জন নির্বাচিত হয়। এসব নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারি খাত ও ইউনিয়ন পরিষদের তহবিল থেকে বেতন ভাতাদি পেয়ে থাকেন। প্রতি সদস্য সরকারি খাত থেকে ৩ হাজার ৬০০টাকা ও ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ৪ হাজার ৪০০ টাকা পেয়ে থাকেন। নির্বাচনের পর থেকে তারা সরকারি খাতের সম্মানী ভাতা পেলেও গত ৩ বছর ধরে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে কোনো ভাতা পাচ্ছেন না। এসব বেতন ভাতাদি বুঝে পেতে বৃহস্পতিবার দুপুরে ইউপির নারী-পুরুষ মিলে ৯জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। ইউনিয়ন পরিষদের তহবিল থেকে তিন বছরে প্রতিজন সদস্যের বকেয়া রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ৯ জন সদস্যের মোট ১৪ লাখ ২৫ হাজার ৬০০ টাকা বকেয়া রয়েছে। তারা দ্রুত এসব পরিশোধের দাবী জানান।
অভিযোগকারি ইউপি সদস্যদের মধ্যে এমতিয়াজ আলম ও সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহীনা জোয়ারদার বলেন, বিগত তিন বছর ধরে তারা ইউনিয়ন পরিষদের তহবিল থেকে কোনো ভাতা পাননি। ফলে একপ্রকার বাধ্য হয়েই অভিযোগ করতে হয়েছে।

সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু জানান, পরিষদের ব্যায় অনুপাতে রাজস্ব আদায় কম। এ কারণে পরিষদের খাত থেকে ইউপি সদস্যদের সময় মতো বেতন ভাতাদি দিতে হিমসিম খেতে হচ্ছে। তারপরও মেম্বারদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করার চেষ্টা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায় জানান, লিখিত অভিযোগ পেয়েছি। কি কারণে ইউপি সদস্যদের বেতন ভাতা বকেয়া রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023