শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘মেহেরবান’ এ প্রশংসিত আয়েশা মারজানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

সদ্য ইউটিউবে অবমুক্ত হয়েছে গান ভিডিও ‘মেহেরবান’। এতে মডেল হয়েছেন আয়েশা মারজানা। নান্দনিক লোকেশন এবং নির্মাণে দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে এটি।

আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহাম্মেদ হুমায়ূন। গানটিতে কণ্ঠ দিয়েছেন নোবেল ম্যান। পুরান ঢাকা, শাহবাগ ও মতিঝিলের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন করা হয়। গানরে ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা শাহরিয়ার পলক।

ভিডিওটি প্রসঙ্গে আয়েশা মারজানা বলেন, এটি আমার অষ্টম মিউজিক ভিডিও হলেও আগের কাজগুলোর চেয়ে এটা আমার কাছে অনেক বেশি প্রিয়। কারণ- আমি যতগুলো মিউজিক ভিডিও করেছি তার সবগুলোই ছিলো প্রায় গ্ল্যামার বেইজড, যেখানে অভিনয়ের কোনো সুযোগ ছিলো না। কিন্ত ‘মেহেরবান’ কাজটাতে আমি অভিনয় করার অনেক সুযোগ পেয়েছি। নিজেকে ভাঙতে পেরেছি কিছুটা হলেও।

যেহেতু আমি সামনে অভিনয়ের দিকে গুরুত্ব দেবো তাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিলো। এই কাজটা একদম ভালোবেসে করেছি, কষ্ট করেছি অনেক। আমার মনে আছে, কোনোরকম বিরতি ছাড়াই এ কাজটা আমরা মাত্র ২৪ ঘণ্টায় শেষ করেছি। পলক ভাই আসলে জিনিয়াস একজন ডিরেক্টর, উনি শিল্পীর ভেতর থেকে শিল্পটা বের করে আনতে জানে। উনি আমাকে সে সুযোগটা দিয়েছেন এখানে, যার কারণে এত সুন্দর একটা কাজ করতে পেরেছি।

কাজটি প্রকাশ হওয়ার পর সবার কাছ থেকেই বেশ প্রশংসা পাচ্ছি।

এর আগে আয়েশা মারজানা জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ‘চুপি চুপি’, বেলাল খানের ‘বাজি’, হাবিব ওয়াহিদের ‘তোমার চোখে জল’, ‘অচিন মায়া’, ‘আবার তুই’, ‘তোর মায়া ঘোরে’ ও হৃদয় খানের ‘ভালোবাসা একি নেশা’ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023