শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ডায়েট ছাড়াই ১৫ কেজি ওজন কমালেন ভারতী সিং

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

‘কমেডি কুইন’ ভারতী সিং বেশ পরিচিত মুখ। কৌতুক-রসের জন্য তার নাম রয়েছে। ভক্তদের কাছে তিনি যেমন প্রিয়, তেমনি তার ওজনও কম নয়। এজন্য অনেকে কটাক্ষও করেছেন। তবে এসব নিয়ে একদমই চিন্তা করেননি এই অভিনেত্রী। কিন্তু এবার ঠিকই নিজের ওজন কমিয়েছেন। তাও আবার ডায়েট ছাড়াই। কিন্তু সেটা কীভাবে সম্ভব? তার রহস্য প্রকাশ করলেন ভারতী সিং।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, তিনি ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’-এর মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। তবে কারও জন্য নিজেকে বদলানোর চিন্তা করেননি। শারীরিকভাবে সুস্থ থাকতে এ কাজ করেছেন।

ভারতী বলেন, ওজন কমানো তাকে শারীরিকভাবে আরও মজবুত করেছে। বিশেষ করে তার বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে। যেমন- ডায়াবেটিস, অ্যাজমার ব্যাপারেও সহায়ক হয়েছে এটা।

এই কমেডিয়ানের কথায়, আগে তার ওজন ছিল ৯১ কিলোগ্রাম, এখন দাঁড়িয়েছে ৭৬ কিলোগ্রামে। এটা না-কি সম্ভব হয়েছে ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’-এর জন্য।

‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’র বিষয়ে ভারতী বলেন, ‘আমি সন্ধ্যা ৭টা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত না খেয়ে থাকি। এরপর দুপুর ১২টার পর খাই। ৭টার আগে ডিনার করি। আমি ৩০-৩২ বছর প্রচুর খেয়েছি। এখন শরীরের যত্ন নেওয়ার সময় এসেছে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023