শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মুক্তি পেলো আসিফ-আফ্রির ওয়েব ফিল্ম ‘মায়া- দ্য রিভেঞ্জ’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া- দ্য রিভেঞ্জ’। তরুণ অভিনেতা আসিফ নূর অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পেলো সোমবার (৬ সেপ্টেম্বর)।

প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে ছবিটি দেখা যাচ্ছে। এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মাণ করেছেন ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া- দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছরের বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর।

এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।

তবে আসিফ অভিনীত অন্য সব কাজের চেয়ে ‘মায়া- দ্য রিভেঞ্জ’ বেশ আলাদা। আসিফ নূর বলেন, ‘স্বপ্ন আমাকে নিয়ে এসেছে চলচ্চিত্র জগতে। অভিনয়কে ভালোবেসে এ অঙ্গনে এসেছি। সব সময় এমন ছবিতে কাজ করতে চাই, যেখানে পাওয়া যাবে একটি সুন্দর গল্প।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023