শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রতিবন্ধী ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর হলেন বাঁধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ইয়াসমিন মুশতারী বাঁধন। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় টপ টুয়েন্টিতে অবস্থান ছিলো তার। সেই সুবাদে তিনি এশিয়া মডেল ফেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেই জায়গায় তিনি মিস ফটোজেনিক রাউণ্ডে প্রথম স্থান দখল করেন।

২০২০ সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় আন্তর্জাতিক খেতাব মিস ওয়াটার বাংলাদেশ অর্জন করেন। পরের বছরই আনফরগেটেবল বিউটি বাংলাদেশ প্রতিযোগিতায় মিস কনফিডেন্ট বিউটি বাংলাদেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেন।

তিনি মিস ইউনিভার্স বাংলাদেশেও প্রতিযোগী ছিলেন।

মডেল, নাটক করা পাশাাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। বাংলাদেশে লাইফ কোচিংয়ের একটি নতুন ধারা প্রবর্তন করছেন। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ট্যাবু ও কুসংস্কার থেকে সমাজকে মক্ত করার লক্ষ্যে সেক্স এডুকেশন এবং মেন্সট্রেশন হাইজিন (ঋতুকালীন স্বাস্থ্যবিধি) নিয়ে কাজ করছেন বাঁধন।

এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও গুণীজনের সহায়তা পাবেন বলে তিনি আশাবাদী।

এরই ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক সেবা সংস্থা ‘সানরাইডার ডিজাবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ তাকে অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব প্রদান করেছে। তিনি সামনের দিনগুলোতে অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সেবা সংস্থার সঙ্গে সেবামূলক কাজ করার আশা পোষণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023