শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাহালুতে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালু থেকে নিখোঁজ চার শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে তারা ভ্রমণের উদ্দেশে কক্সবাজার যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ শিশুদের নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করে। এর আগে সোমবার রাতে জাহিদুল ইসলাম নামের এক শিশুর অভিভাবক কাহালু থানায় চার শিশু নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। উদ্ধাররা হলো- কাহালু উপজেলার বীরকেদার দিঘিরপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে পায়েল হাসান পাপ্পু (১৪), তার ভাতিজা মেহেদী হাসান (১৪), আশিক হোসেন (১৩) ও রাসেল মিয়া (১৩)।

পুলিশ জানায়, গত সোমবার বিকেলে উপজেলার বীরকেদার দিঘিরপাড়া গ্রামের চার শিশু পরিবারের লোকজনকে না বলে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে রাতেই পায়েল হাসান পাপ্পুর বাবা জাহিদুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ তাদের খুঁজতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধানে নামেন।

অনুসন্ধানে পুলিশ জানতে পারে ওই চার শিশু নিজেদের কিছু জমানো টাকা নিয়ে ভ্রমণ করার জন্য কক্সবাজারে যাওয়ার জন্য বাসে উঠেছে। পরে ঢাকার মোহাম্মদপুর থানার পুলিশ এসআই পরিবহনের একটি বাস থেকে তাদের উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শিশুদের নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমান বলেন, পরিবারকে না জানিয়ে শিশুরা ভ্রমণে বেরিয়েছিল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে দ্রুত শিশুদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023