শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ৪ সন্তানের জননীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে জেসমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় জেসমিনের প্রেমিক জোবাইদ মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনার কেন্দুয়া-আঠারো বাড়ি সড়কের আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত জেসমিন আক্তার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত মাহফুজের স্ত্রী। আটক জোবাইদ (৩৪) একই উপজেলার কৃষ্ণনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ওসি কাজি শাহনেওয়াজ বলেন, জেসমিনের চার সন্তান রয়েছে। আটক জোবাইদেরও স্ত্রী সন্তান রয়েছে। প্রেমের সূত্রে তারা সুনামগঞ্জের তাহেরপুর শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ থেকে সরাসরি যাওয়ার সুযোগ না থাকায় নেত্রকোনার কেন্দুয়া দিয়ে রওনা হন তারা। রাতে ফেরার পথে আদমপুর নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল থেকে পড়ে যান জেসমিন। পরে স্থানীয়রা তাদের আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জোবাইদকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা দেড়টায় নিহত জেসমিন আক্তারের বাবা কাজল মিয়া মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান কাজি শাহনেওয়াজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023