শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়ল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ হাসপাতালে ভর্তি রোগীসহ দেশে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১ জনে। এদের মধ্যে চলতি মাসে হাসপাতালে ১ হাজার ৭৩৫ জন ভর্তি হয়েছেন।

সোমাবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২২০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৫ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রসঙ্গত, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৩ জন এবং রাজধানীর বাইরে ১৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023