শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ফেনসিডিল, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ৬১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় আন্তঃজেলা দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। গতকাল রবিবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে একইদিন সকাল সাড়ে নয়টার দিকে পৌরশহরের ধুনটমোড় এলাকায় ডিবি পুলিশের এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ফার্শিপাড়া (চৌধুরীপাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান ওরফে ধলাই (৪১) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মুরারীপুর গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে মনিরুজামান হাওলাদার ওরফে মনির হোসেন (৪০)।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী ও বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ’র নেতৃত্বে রবিবার সকালে শেরপুর উপজেলায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা কলেজমোড় থেকে আসা একটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় ডিবি পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এসময় তাদের শরীর তল্লাশি করা হয়। তবে কিছু পাওয়া যায়নি। এরপর তাদের বহনকারী মোটরসাইকেল তল্লাশি করা হয়। সেই সঙ্গে চাবি নিয়ে তেলের ট্যাংকি খুলে দেখা যায়, সেখানে বিশেষ কায়দায় ফেনসিডিলের বোতল রাখা। পরে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার ব্যক্তিদের থানায় সোপর্দ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মাদক কারবারি। এর মধ্যে মনিরুজ্জামানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১৩টি মামলা এবং মনিরের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023