শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

১৮ বছরের কম বয়সীদের আপাতত টিকা নয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের টিকা প্রয়োগে ১৮ বছরের কম বয়সীদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক।

রোববার দুপুরে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

শামসুল হক বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা কার্যক্রম নিয়ে কোনো পরিকল্পনা এ মুহূর্তে আমাদের জানা নেই। এটা নিয়ে সরকার যেহেতু চিন্তা করছে, ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে সেটা জানাতে পারবো।

টিকাদান কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি বলেন, টিকার জন্য এখন পর্যন্ত ৩ কোটি ৮৪ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে ১ কোটি ৯৩ লাখ মানুষ এখনো টিকা পাননি। তাদের দ্রুত টিকা দেওয়ার জন্য টিকাদান কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

এর আগে শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি, তবে ১৮ বছরের কম বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023