স্টাফ রিপোর্টার, ঢাকা
গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ ওঠা ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরেয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।