শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক নাট্য অভিনেতাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক থাকা নাট্য অভিনেতা জাকির হোসেন রুপক (৫৫) ও নাশকতার মামলায় পলাতক বিএনপি নেতা কাইসার মোর্তজা (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ৪টি চেক প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর মামলায় সাজাপ্রাপ্ত নাট্য অভিনেতা জাকির হোসেন রুপক তিনি শহরের সুত্রাপুর এলাকার মৃত মনোয়ার হোসেন এর ছেলে।  ৪টি মামলায় ১০ বছর পলাতক ছিলেন তিনি।

এছাড়াও অর্থ আত্মসাৎ এর অপর এক মামলায় সাজাপ্রাপ্ত ও নাশকতা ভাংচুর মামলা সহ ৮টি গ্রেফতার পরোয়ানা থাকা এরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাইসার মোর্তজা তিনি এরুলিয়া উত্তরপাড়া ছামছুদ্দীন মন্ডলের ছেলে।

সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় রূপককে তার ভাড়া বাসা পল্টন এলাকা থেকে ও কাইসারকে ফকিরাপুল তার অফিস থেকে স্থানীয় পুলিশের সহযোগীতায় গ্রেফতার করে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা ও এসআই জাকির আল-আহসান জানান, নাট্য অভিনেতা রুপক শহরের মফিজ পাগলার মোড়ের একটি ফটো স্টুডিও ও একটি এনজিও থেকে ২০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান। ভুর্তভূগীরা মামলা করলে আদালত রুপমকে ৪টি মামলায় মোট সাড়ে ৪বছর সাজা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

অপরজন, এরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি। তিনি একটি মটরসাইকেল শো-রুম থেকে বাকিতে কিনে পরে টাকা পরিশোধ না করে পালিয়ে যান।

এতে ওই  মটরসাইকেল শো-রুমের মালিক তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা করলে আদালত তাকে ১বছরের সাজা দিয়ে গ্রেফতারি পয়োয়ানা জারি করেন। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতা ভাঙচুর সহ মোট ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতাকৃতরা দীর্ঘদিন পলাতক ছিল। তথ্য প্রযুক্তি সাহায্য আমরা তাদের গ্রেফতার করেছি। তিনি আরোও জানান, আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023