শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নিষিদ্ধ ভালবাসার গল্পে মেতেছেন নায়ক ইমন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

সিনেমার পাশাপাশি চিত্রনায়ক মামনুন হাসান ইমন মাঝে মধ্যে নাটকেও অভিনয় করেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এ অভিনেতা অভিনয় করলেন একটি খন্ড নাটকে। নাম ‘একটি নিষিদ্ধ ভালবাসার গল্প-২’। আর এতে তার বিপরীতে আছেন মহানগর’খ্যাত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ইমন বলেন, ‘এটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি গল্পের নাটক। আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সব কিছু মিলিয়ে গল্পটি আমার কাছে ভালো লেগেছে, তাই এতে অভিনয় করেছি। আশা করি, গল্পটি দর্শকদেরও ভালো লাগবে।’

রুকাইয়া জাহান চমক বলেন, ‘আমি সব সময় গল্পনির্ভর কাজ করতে চাই। এরই মধ্যে আমার অভিনীত “মহানগর” বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। অসাধারণ একটি গল্প নিয়ে নতুন এই নাটকটি নির্মিত হয়েছে। আমার চরিত্রে ভিন্নতা আছে। এর আগে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করা হয়নি।’

‘একটি নিষিদ্ধ ভালবাসার গল্প-২’ রচনা ও পরিচালনা করেছেন জে এস মিশু। নির্মাতার ভাষ্য, ‘আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল বস্তিতে শুটিং করা। ইমন ভাই ও চমক আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তাই নাটকটি ভালোভাবে শুটিং শেষ করতে পেরেছি। দর্শক যখন কাজটি পছন্দ করবে, তখন কষ্ট স্বার্থক হবে।’

নিষিদ্ধ পল্লী নিয়ে নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন রাজু আহসান, রানা, রেশমী, শিখা কর্মকারসহ অনেকে।

নির্মাতা জানান, শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023