শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ডিসেম্বরে বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেমের সম্পর্কে রয়েছেন এমন খবর আর অজানা নেই কারো। সম্প্রতি আবার বি-টাউনে গুঞ্জন ওঠে, তারা নাকি বিয়ে করতে চলেছেন। এবার জানা গেল, আসছে ডিসেম্বরেই নাকি এক হবে দুই তারকার চার হাত। সত্যি কি তাই? নাকি এ খবর নিছকই গুজব?

কিছুদিন আগে নেট দুনিয়ায় ভিকি-ক্যাটরিনার একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা কাইফ এবং সাদা শেরওয়ানি পরেছেন ভিকি কৌশল। ব্যাস চাউর হয়ে যায়, ভিকি-ক্যাটের বাগদান হয়ে গেছে।

পরে অবশ্য জানা যায়, ছবিটি বহু পুরোনো। আজকাল বলিউডের যেকোনো পার্টিতে একসঙ্গে হাজির হন ভিকি-ক্যাটরিনা। ছুটি কাটাতে দেশের বাইরেও নাকি যান একসঙ্গেই। তবে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটে রয়েছেন তারা। হ্যাঁ বা না, কিছুই বলেন না।

তবে দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়ার খবর, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন ভিকি এবং ক্যাটরিনা। দুই পরিবারের মধ্যে কথাও নাকি হয়ে গেছে। এমনকী, উদয়পুরে যে প্যালেসে তারা বিয়ে করবেন, সেটার বুকিং নিয়েও কথা বলছেন। সবই নাকি একেবারে রেডি!

কিছুদিন আগেই সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর মুখ ফসকে একটি চ্যাট শো-তে এসে ভিকি ও ক্যাটের সম্পর্কে সিলমোহর দেন। আবার এ বছরই ভিকির সঙ্গে ক্যাটরিনার বোন ইসাবেলের আলিবাগ ভ্রমণের ছবি নজর কাড়ে নেটিজেনদের। সেখানে ভিকির একটি ছবিতে সানগ্লাসে ক্যাটরিনার ছায়াও চোখে পড়ে নেটপাড়ার। ব্যাস! দুইয়ে দুইয়ে চার!

শোনা যাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নাকি চার হাত এক হবে। ইন্ডাস্ট্রির কিছু কাছের বন্ধু ছাড়া পরিবারের সামনেই হবে বিয়ে। পরে মুম্বাইতে ফিরে দেবেন রিসেপশন। বিয়ের পোশাক নিয়ে মনীশ মালহোত্রার সঙ্গেও কথা নাকি একপ্রকার ফাইনাল। এবার সময় শুধু বিয়ের সানাই বাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023