শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আজ দেশে আসছে আফগান যুবারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ক্ষমতার পালাবদলের জটিলতা কাটিয়ে এ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে আফগানরা। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে গতকাল জানা গেছে, দুই ভাগে বাংলাদেশে এসে পৌঁছাবে আফগান যুবারা।

আজ বিকাল ৫টায় আসবে প্রথম ভাগ, কাল একই সময়ে দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা ঢাকায় পা রাখবেন।

জানা গেছে, সড়কপথে পাকিস্তানের পেশোয়ারে এসেছে আফগান যুব দল। পরে দুবাই হয়ে ঢাকায় আসছে দলটি। ঢাকা থেকে সরাসরি সিলেটে চলে যাবে আফগানরা। সেখানেই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলবে সফরকারীরা।

ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে গড়াবে একমাত্র চার দিনের ম্যাচটি। সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর ফিরে যাবেন সফরকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023