শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আসন্ন বিশ্বকাপে খেলতে পারবেন না স্টোকস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্রিকেট থেকে সাময়িক অবসরে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ফেরার কথা থাকলেও চোটের জন্য তা আর হচ্ছে না। স্থগিত আইপিএলের মাঝ পথে চোট নিয়ে ভারত ছাড়ার পর দ্বিতীয় ধাপেও খেলা হচ্ছে না তার।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, স্টোকসের ভাবনায় এখন কোনো ক্রিকেট নেই। তাই ইংল্যান্ডের নির্বাচকরাও তাকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে অন্য কাউকে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা।

স্টোকস গেল ৩০ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে আছেন ক্রিকেট থেকে। মূলত মানসিক চাপমুক্ত হয়ে প্রশান্তিময় কিছু সময় কাটাতেই এই বিরতি নিয়েছেন তিনি। পাশাপাশি আঙ্গুলের চোট থেকেও সেরে উঠছেন।

এদিকে, আগামী শুক্রবারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি’র কাছে ১৫ সদস্যের দল জমা দিতে হবে ইংল্যান্ডকে। ধারণা করা হচ্ছে, নির্বাচকরাও স্টোকসকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে বিশ্বকাপের দলে রাখা হতে পারে ক্রিস সিলভারউডকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023