শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আজ থেকে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে আজ থেকে ফের ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

শুক্রবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ বিক্রয় কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাকসেল বন্ধ থাকবে।

আরও বলা হয়, ট্রাকসেলে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023