শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বনানীতে শায়িত হবেন ক্যাপ্টেন নওশাদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এর আগে সকাল ৯টার দিকে ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মরদেহ দেশে এসে পৌঁছায়। নওশাদের মরদেহ বহনকারী ফ্লাইটটি রানওয়েতে অবতরণের আগে সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী পাইলটরা। প্রয়াত সহকর্মীর মরদেহ ফ্লাইট থেকে নিজেরাই নামিয়ে নিয়ে আসেন।

এরপর কাঁধে করে নিয়ে আসেন শ্রদ্ধা নিবেদনের বেদীতে। এরপর একে একে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আবু সালেহ মোস্তফা কামাল মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রায় অর্ধশতাধিক পাইলটের দল মাথা থেকে ক্যাপ সরিয়ে তাকে সালাম প্রদান করেন। এ সময় সহকর্মীকে হারিয়ে আপ্লুত দেখা যায় পাইলটদের।

গত সোমবার নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিমানের এই পাইলট।

এর আগে গত ২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফেরার সময় মধ্য আকাশে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি।

বিষয়টি আঁচ করতে পেরে বিমানের সেকেন্ড পাইলট তাৎক্ষণিকভাবে নাগপুরে জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করান। বিমানের সিডিউল ফ্লাইট ‘বিজি ০২২’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন। যাত্রীরা নিরাপদে ফিরে আসলেও নওশাদ চলে যান না ফেরার দেশে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023