শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

অনুদানের ‘জামদানী’ সিনেমায় রোশান, নায়িকা শিবা আলী খান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

সরকারি অনুদানে নির্মিত হবে ‘জামদানী’ সিনেমা ৷ এতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক রোশান। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলবেলায় সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘বেপরোয়া’ খ্যাত এ নায়ক।

তার সাথে নায়িকা হিসেবে অভিনয় করবেন শিবা আলী খান।

এ তথ্য নিশ্চিত করেছেন রোশান। তিনি বলেন, ‘সিনেমাটিতে গতকাল চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটি, ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। কাহিনি মোস্তফা মননের। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আবুল কালাম আজাদ। আশা করছি চমৎকার একটি কাজ উপহার দিতে পারবো৷’

তিনি বলেন, ‘একটি পল্লী, একজন ছেলের স্বপ্ন ও বিশ্ববাজারে জামদানির বিস্তারই এ ছবির উপজীব্য। এখানে আমিই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

রোশান আরোও বলেন, ‘জামদানী’ সিনেমায় শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষে। নায়িকা হচ্ছেন শিবা আলী খান। যিনি শাকিব খানের অসম্পূর্ণ ছবি ‘অপারেশন অগ্নিপথ’ এ যুক্ত হয়ে আলোচনায় এসেছিলেন।

বাংলাদেশ বিভিন্ন জামদানি পল্লী এবং জামদানি ইতিহাস গবেষণা করে নাট্য অভিনেতা আবুল কালাম আজাদ এক বছর ধরে সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023