শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

অ্যাটলি কুমারের সিনেমায় শাহরুখ ও নয়নতারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক
দীর্ঘদিনের বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার ‘পাঠান’ সিনেমার কাজ চলছে দ্রুত এরমধ্যেই জানা গেল, নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই নায়ক। অ্যাকশন সিনেমায়

জানা যায়, তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার বলিউডের সিনেমা নির্মাণ করবেন। আর সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। যেখানে দ্বৈত চরিত্রে রূপদান করতে দেখা যাবে কিং খানকে। এখানে তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী জনপ্রিয় নায়িকা নয়নতারা।

সিনেমাটির শুটিং শুরু হবে আগামী সপ্তাহেই। প্রথম দফায় ১০ দিন শুটিং হবে। সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার এবং সানিয়া মালহোত্রাকে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার শুটিং করতে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুর দিকে স্পেন যাবেন শাহরুখ-দীপিকা। মাদ্রিদের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে। হাতে থাকা সময় নষ্ট না করে অ্যাটলি কুমারের সিনেমাটির শুটিং এগিয়ে রাখবে শাহরুখ।

শাহরুখের ইচ্ছে অনুযায়ী ১০ দিনের শুটিংয়ের শিডিউল ঠিক করেছেন নির্মাতা অ্যাটলি কুমার। মহারাষ্ট্র রাজ্যের পুণে ছাড়াও মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে নতুন এই সিনেমার শুটিং হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023