শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

যে ভুলের জন্য অঝোরে কেঁদেছিলেন কৃতী শ্যানন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

অনেক বছর আগের কথা। কৃতী শ্যানন তখন বলিউডের প্রথম সারির নায়িকা নন, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। ভালো উচ্চতার সুবাদে মডেলিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। সময় কাটানোর জন্য সাত-পাঁচ না ভেবেই রাজিও হয়ে যান কৃতী। কিন্তু এই সিদ্ধান্তের জন্যই নাস্তানাবুদ হতে হয়েছিল বলিউডের ‘মিমি’কে।

একদিন র্যাম্প ওয়াকের মহড়ার সময় ভুল করে ফেলেন কৃতী। কোরিওগ্রাফার যা শিখিয়েছিলেন, তা না করায় তিরস্কৃত হতে হয় তাকে। এক সাক্ষাৎকারে কৃতী বলেছিলেন, ‘কোরিওগ্রাফার প্রায় ২০ জন মডেলের সামনে আমাকে বকেছিলেন। আর আমাকে কেউ বকলেই আমি কাঁদতে শুরু করে দিই।’

আনন্দবাজার পত্রিকা জানায়, বহু বছর আগের সেই দিনের কথা এখনো স্পষ্ট কৃতীর মনে। তিনি বলেন, ‘আমি ফেরার সময় অটোতে বসেই কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আমি বাড়ি গিয়েও মায়ের কাছে কেঁদেছিলাম।’ মেয়েকে ভেঙে পড়তে দেখে তার মা তাকে মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাসী হওয়ার উপদেশ দিয়েছিলেন।

সময়ের সঙ্গেই মায়ের উপদেশ মেনে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন কৃতী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। মডেলিংয়ের র্যাম্প থেকে সোজা বড় পর্দায় উত্তরণ হয় তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023