শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই সিরি আ’র প্রথম ম্যাচটি খেলেছিল জুভেন্টাস। সেই ম্যাচে উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচের আগেই ক্লাব ছেড়ে দিয়েছেন রোনালদো, পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।

রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচটি খেলতে নেমে ড্রও করতে পারেনি তুরিনোর ওল্ড লেডিরা। সিরি আ’র নবাগত দল এম্পোলির কাছে ০-১ গোলে হেরে গেছে জুভেন্টাস। প্রায় সমানে সমান লড়াই করেই ম্যাচটি জিতে নিয়েছে এম্পোলি।

নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে ২১ মিনিটের সময় গোল হজম করে জুভেন্টাস। নবাগত এম্পোলিকে এগিয়ে দেন ফরোয়ার্ড লিওনার্দো মানচুসো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে আসরে প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে এম্পোলি।

সিরি আ’র গত আসরটি হতাশাপূর্ণ ছিল জুভেন্টাসের জন্য। দীর্ঘ নয় মৌসুম পর শিরোপা হারায় তারা। জুভেন্টাসকে টপকে গিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান। এবার নতুন মৌসুমের শুরুতে দুই ম্যাচ খেলেও জিততে পারল না ইতালিয়ান ক্লাবটি।

লিগে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এম্পোলি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়া লাজিওর অবস্থান শীর্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023