শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দেশের প্রথম মেট্রোরেলের অফিসিয়াল ট্রায়াল রান আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক ট্রায়াল রান শুরু হচ্ছে আজ।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত ট্রায়াল রান হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরি ও নিরাপত্তাসহ খুঁটিনাটি বিষগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়ালের জন্য ট্রেনগুলো প্রস্তুত করা হয়েছে।

রোববার সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত এমআরটি লাইন-৬ এর ডিপোর অভ্যন্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের সূচনা করবেন।

পূর্ব প্রস্তুতি হিসেবে গত শুক্রবার রাজধানীর উত্তরা থেকে মিরপুর পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালানো হয়। এসময় মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এমআরটি-৬ শেষ করার কথা ছিল ২০২৪ সালের জুনের মধ্যে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে রাজধানীর আগারগাঁও পর্যন্ত শেষ করার লক্ষ্যমাত্রা নেয়া হয়। কিন্তু মহামারি করোনার কারণে মেট্রোরেল লাইন স্থাপনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা সংক্রমিত হলে সময় সীমার কিছুটা ব্যতয় ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023