শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নতুন করে আরও সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপু‌রে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করা হবে। এ কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে টিকা পাওয়ার ব্যাপারে চুক্তি করা হয়েছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার করোনাভাইরাস নিয়ে দিশেহারা। মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশ টিকার ব্যবস্থা করতে পারেনি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় আমরা করোনা মোকাবিলা করে যাচ্ছি।

জাহিদ মালেক বলেন, করোনা পরীক্ষার একটি ল্যাব থেকে এখন সাড়ে ৭০০ ল্যাব হয়েছে। দেশের মানুষ করোনা পরীক্ষা করতে পারছে। হাসপাতালে পর্যাপ্ত বেড রয়েছে। ওষুধপত্রসহ সবকিছুর ব্যবস্থা রয়েছে। অথচ ভারতের মতো দেশে অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023