শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

স্বামী-স্ত্রী মিলে অস্ত্র-মাদকের কারবার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

নড়াইলের কালিয়ায় অস্ত্র ও মাদক কারবারি হানিফ মোল্যা (৩২) ও তার স্ত্রী সোহানাকে আটক করেছে পুলিশ। এ সময় বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন ও দুইটি দেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

শনিবার ভোররাতে উপজেলার কুলসুর গ্রাম থেকে তাদের আটক করে কালিয়া থানা পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেললে এ তথ্য জানান।

হানিফ মোল্যা উপজেলার বেন্দার চরের বাবু মোল্যার ছেলে। হানিফ তার শ্বশুরবাড়ি কুলসুর গ্রামে অস্ত্র ও মাদক ব্যবসা করতেন বলে জানা যায়। এ ঘটনায় কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার জানান, কালিয়া উপজেলার কুলসুর গ্রামে র্দীঘদিন হানিফ ও তার স্ত্রী মাদক ও অস্ত্র ব্যবসা করছিল। এ সংবাদের ভিত্তিতে হানিফের শ্বশুরবাড়ি কুলসুর গ্রামে অভিযান চালিয়ে একটি চায়না তৈরি পিস্তল, একটি ম্যাগজিন ও দুইটি ওয়ান শুটার উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023