বিনোদন ডেস্ক
বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিষেক হয়েছিল দীপিকা পাডুকোনের। এরপর চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার ছবিতে তাদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের।
এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিতে দেখা যাবে এই তারকা জুটিকে।
‘পাঠান’-এর শুটিংয়ের একটা বড় অংশ যে স্পেনে হবে তা আগেই জানা যায়। শোনা যায়, স্পেনে ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। তবে এবার জানা গেল শুধুই অ্যাকশন নয়, সেখানে এর পাশাপাশি ছবির সং সিকোয়েন্সের শুটিংও।
যেখানে এর আগে কোনও হিন্দি ছবির শুটিং হয়নি। ইতিমধ্যে স্পেন সরকারের কাছ থেকে শুটিংয়ের জন্য অনুমতিও নিয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ ও তার টিম।
সর্বশেষ ২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘জিরো’। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেরতে পারেনি। এরপরই সিনেমা থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রাখেন।
বড়পর্দায় তার অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না তার ভক্তরা। অবশেষে ভক্তদের স্বস্তির খবর জানান বাদশা। পাঠান ছবি দিয়ে বড় পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। দীপিকার পাশাপাশি এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া