শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সংখ্যা নয়, মানের দিকে জোর দিচ্ছি এখন: সজল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

প্রায় দুই দশক ধরে ছোট পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা সজল। তবে নিজেকে শুধু ছোট পর্দাতেই আবদ্ধ রাখেননি, দেখা দিয়েছেন বড় পর্দাতেও। পর্দার রোমান্টিক অভিনেতা এখনও মাসের বেশিরভাগ সময় শুটিং নিয়েই ব্যস্ত থাকেন। গেল ঈদে বেশ কিছু কাজে হাজির হয়ে প্রশংসাও কুড়িয়েছেন। এরপর ঈদের আমেজ ফুরিয়ে অংশ নিয়েছেন কাজে।

এরমধ্যে শেষ করেছেন জে এস মিশুর রচনা ও পরিচালনায় ‘একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প’ শিরোনামের নাটক। এছাড়াও এখন করছেন নতুন আরেকটি নাটকের শুটিং। এই মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। এছাড়াও কাজ করছেন ওটিটি প্লাটফর্মের জন্য।

সজল বলেন, একটা সময় অনেক বেশি কাজ করেছি। কিন্তু গত কয়েক বছর ধরে কাজের সংখ্যা যেমন কমিয়েছি তেমনি মানসম্মত কাজের দিকেও জোর দিয়েছি বেশি। একটু ডিফারেন্ট ও ভালো কিছু পেলেই তবে সেটা করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ভালো কিছু কাজ করছি কিন্তু সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না। কাজগুলো একদম শেষ হলে তারপর সবাইকে জানাবো। সত্যি বলতে এখন কাজের অনেক মাধ্যম তৈরি হয়েছে। তাই কাজের ব্যস্ততাও বেড়েছে। তবে বরাবরই নতুন গল্প ও চরিত্রকে প্রাধান্য দিচ্ছি। যারা সাম্প্রতিক সময়ে আমার কাজগুলো দেখছেন তারা জানেন কেমন ধরনের গল্পে কাজ করছি।

চলতি বছরেই মুক্তি পেয়েছে সজলের সিনেমা ‘ব্যাচ-২০০৩’, যেখানে ভিন্নধর্মী এক সজলকে দেখেছেন দর্শক। সিনেমাটিতে তুমুল প্রশংসা পেয়েছেন এই অভিনেতা যার কারণে ভালো গল্পের কাজের প্রতি তার আগ্রহটা এখন অনেক বেশি বেড়েছে।

মুক্তির অপেক্ষায় আছে সজলের ‘জ্বীন’ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এখানে সজলের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এদিকে শেষ করেছেন হৃদি হকের সিনেমার কাজও যেটি শিগগিরই মুক্তি পাবে বড় পর্দায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023