শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দিয়াবাড়ি-পল্লবী ভায়াডাক্টে চললো মেট্রোরেল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
২৯ আগস্ট (রবিবার) দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলাচল শুরু করার দিন নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে তার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করেছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

 

তিনি বলেন, আগামী ২৯ আগস্ট সকাল দশটায় ভায়াডাক্টের ওপর টেস্ট রান শুরু হবে। এর ওপর অনেক দিন ধরে কাজ চলছে। কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা, বাধা আছে কিনা- এসব দেখার জন্যই আজকে তারা ভায়াডাক্টে অল্প অল্প করে চালিয়ে দেখেছে।

তিনি আরও বলেন, আজকে মেট্রোরেলের লোকজন হাফ কিলোমিটার হেঁটে হেঁটে গেছে, সঙ্গে ট্রেনও গেছে। এভাবে তারা ভায়াডাক্টে দেখেছে। এতদিন ধরে যে জিনিসটার কাজ হচ্ছে তা সঠিক হচ্ছে কিনা বা সঠিক না হলে কোনও দুর্ঘটনা হতে পারে কিনা, সেটা দেখার জন্যই আজকে ট্রেন চালিয়ে দেখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023