শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নুসরাতের মা হওয়ার খবরে যা বললেন নিখিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক
মা হয়েছেন টলিউডের আলোচিত চিত্রনায়িকা ও বশিরহাট কেন্দ্রের সংসদ সদস্য নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী তার পাশে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। প্রেমিকার সার্বক্ষণিক দেখভাল করছেন তিনি। যশ সঙ্গে থাকলেও নুসরাতের পুত্রসন্তানের বাবা কে, তা আজও প্রকাশ্যে আসেনি।

সন্তান জন্মের পর নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈন কলকাতার একটি গণমাধ্যমকে বলেন, আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

উল্লেখ্য, ২০১৯ সালে নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা। সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। যদিও এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন নিখিল। সেটি এখনো চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023