শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আফগানিস্তানে পরিবারের ৪ জন খুন, আতঙ্কে অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক
আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। এ পরিপ্রেক্ষিতে দেশটিতে বিরাজ করছে আতঙ্ক। অনেক নাগরিকই তাদের জীবন ও ভবিষ্যত নিয়ে শঙ্কিত। বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষেরা নানা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এমন অনেকেই আছেন যারা নিজেরা দেশের বাইরে রয়েছেন বা নানা দেশের নাগরিক হিসেবে বাইরে থাকেন। তারাও
আফগানিস্তানে থাকা পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগে রয়েছেন।

সেই তালিকায় আছেন পাকিস্তানি অভিনেত্রী মালিশা হিনা খান। এরইমধ্যে তালেবানের হাতে প্রাণ হারালেন তার পরিবারের ৪ সদস্য। এই শোকের খবর নিজেই টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রী মালিশা।

পাকিস্তানি অভিনেত্রী মলিশা হিনা খান টুইটে লেখেন, ‘আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিল তাদের গাড়ি। জ্যান্ত অবস্থায় পুড়ে মারা গেছেন তারা। আমার ভাগ্য ভাল যে আমি ভারতে আছি।’

টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন মালিশা।

মালিশা আরও জানান, ‘আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে আছে। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না তারা।’

২০১৮ সালে এক পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়িয়ে ছিল পাকিস্তানে। এই গায়িকাকে সমর্থন জানিয়ে ছিলেন অভিনেত্রী মালিশা। তারপর থেকে মালিশাকে নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। সেই সময় থেকে বারবার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023