শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

এবার পরিচালনায় অমিত হাসান, নায়কও তিনি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারহিট নায়ক অমিত হাসান। সম্প্রতি চলচ্চিত্রে খল নায়কের ভূমিকাতেও সাফল্য পেয়েছেন তিনি। তার অভিনয়ের মুন্সিয়ানা দেখেছ কলকাতার দর্শকও। এবার এই অভিনেতা নির্মাণে ব্যস্ত হবেন। তিনি ‘পারণ পাখি রে’ নামে একটি নাটক পরিচালনা করবেন বলে জানা গেল।

এ প্রসঙ্গে নিশ্চিত হতে গিয়ে তথ্যের সত্যতা পেয়েছে । অমিত হাসান নিজেই জানালেন তিনি পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন।

তিনি বলেন, ‘সিনেমাই আমার মূল টার্গেট। তবে পরীক্ষামূলকভাবে নাটক নির্দেশনা শুরু করতে যাচ্ছি। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমি নিজে এই নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করবো। আর বাকি শিল্পী কারা হবেন সেটা এই মাসের মধ্যেই চূড়ান্ত করে ফেলবো। এরপর আগামী মাসে প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে।’

তিনি আরো বলেন ‘পারণ পাখি রে’ নাটকটির জন্য একটা গানও লিখেছি আমি। এর রেকর্ডিং শেষ। আশা করছি দর্শক ও শ্রোতা গানটি উপভোগ করবেন।’

অমিত হাসানের হাতে আছে অপূর্ব রানার ‘যন্ত্রণা’, রাকিবুল আলম রাকিবের ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাগুলো। শিগগিরই তিনি ছবিগুলোর শুটিং শুরু করবেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ নামের সিনেমা দুটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023