শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে প্রস্তুত রাশিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট
রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ফোমিন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সামরিক এবং সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা শক্তিশালী করতে প্রস্তুত রাশিয়া। সোমবার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

আলেক্সান্দার ফোমিন আরো বলেছেন, সামরিক এবং সামরিক প্রযুক্তি বিষয়ক সহযোগিতার ক্ষেত্র সহ আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা উন্নত হচ্ছে। পৃথিবী নামের এই গ্রহের শান্তির জন্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির স্বার্থে এই সম্পর্ক আরো শক্তিশালী ও উন্নত করার জন্য প্রস্তুত আমরা। জবাবে ওয়াকার-উজ-জামান রাশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানে বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ সহ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন। তিনি বলেন, আমরা আমাদের দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে চাই। আমাদের মধ্যে প্রতিনিধি বিনিময়ের চর্চা আছে। কিন্তু আমাদের সম্পর্ক উন্নয়নের কাঠামোর মধ্যে এই সম্পর্ককে আরো শক্তিশালী করতে চাই।

আমরা আমাদের সামরিক কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার করতে চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023