শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন ভারতীয় অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

ভারতের ছোটপর্দার অভিনেত্রী আরশি খান। ‘বিগ বস’ অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। সম্প্রতি আফগান ইস্যুতে বেশ বিপাকেই জন্মসূত্রে আফগান এই অভিনেত্রী।

 

জানা যায়, আফগানিস্তান ক্রিকেট দলের এক সদস্যের সঙ্গে বাগদান সেরেছেন আরশি খান। কিন্তু তাদের বিয়ে এখন ভাঙনের মুখে বলে আশংকা প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

 

তালেবানরা আফগানিস্তান দখল করাতে তার বিয়ে ভেঙে যাচ্ছে বলে বিষয়টি আরশি নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

 

জন্মসূত্রে আফগানি আরশি বর্তমানে পরিবার নিয়ে ভারতে থাকেন। তার আয়ের উৎসও সেখানে। নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় নাগরিক মনে করেন আরশি।

 

বিয়ে ভাঙা নিয়ে আরশি বলেন, ‘গত বছরের অক্টোবরে এক আফগান ক্রিকেটারের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়। তিনি ছিলেন আমার বাবার পছন্দের। জন্মসূত্রে তিনি আফগানি পাঠান। বাবার বন্ধুর ছেলে। ছোটবেলা থেকেই একে অপরকে চিনতাম। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। কিন্তু বর্তমানে তালেবানরা আফগানিস্তান দখল করায় পরিস্থিতি পাল্টে গেছে। মনে হয় সম্পর্কটা আমরা ভাঙতে যাচ্ছি। ’

 

আরশির ধারণা, ঐ সম্পর্ক ভেঙে তার বাবা নিশ্চিত এখন ভারতীয় ছেলে খুঁজবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023