শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রাশিয়ার রাস্তায় ছদ্মবেশী সালমান খান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

নীল জিন্স, সাদা টি শার্টের উপর চেইন খোলা মেরুন রঙের জ্যাকেট। মাথায় লাল রঙা লম্বা চুল কাঁধ ছাড়িয়ে গেছে। বেশ মোটা দাড়ি গোফ। কে চিনতে পারবে এই লুকের সালমান খানকে? আর সেটা যদি হয় বিদেশের কোনো রাস্তায় তবে তো সালমানকে খুঁজে পাওয়া হবে আরও কঠিন।

ঠিক এমনটাই হলো। সালমান খানের নতুন লুক দেখে চমকে উঠছেন সবাই। নায়কের নতুন লুকের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাস্তায় ছদ্মবেশী সালমান। চারদিকে উৎসুক জনতা। সঙ্গে দেখা গেছে ক্যাটরিনা কাইফকেও।

বেড়াতে নয়, দুজনে রাশিয়া পাড়ি দিয়েছেন ‘টাইগার’ সিরিজের তৃতীয় কিস্তিু ‘টাইগার-৩’ সিনেমার শুটিং করতে। মনীশ শর্মা পরিচালিত এই সিনেমার প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর বিদেশের মাটিতে শুটিংয়ে ফিরলেন সালমান খান। তার সঙ্গে যোগ দিয়েছেন ক্যাটরিনা। তাদের সঙ্গে দেখা গিয়েছে সালমানের ভাইপো নির্বাণ খানকেও।

এদিকে শোনা যাচ্ছে শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত ‘পাঠান’ ছবির যেখানে শেষ, সেখান থেকেই শুরু হতে পারে ‘টাইগার ৩’ ছবির গল্প। আর নতুন এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি।

শুটিংয়ের পাশাপাশি রাশিয়ার অনুরাগীদের সঙ্গেও দেখা করেছেন সালমান খান। কাউকে দিয়েছেন অটোগ্রাফ, কারও অনুরোধে আবার সেলফির জন্য পোজ দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023