শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সোনাতলায় সীমানার গাছকাটাকে কেন্দ্র করে মারপিটঃ থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় প্রাচীর নির্মাণে সীমানার গাছকাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মারপিটে ৬জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (২৩ আগষ্ট) সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন রানীরপাড়া গ্রামে। আহতরা হলেন, দক্ষিণ রানীরপাড়া গ্রামের পুলিশ সদস্য শফিকুল ইসলামের ছেলে আল-আমিন ইসলাম রাজু, স্ত্রী আমেনা বেগম, ছেলে বউ অন্যন্যা বেগম, অপর পক্ষের প্রতিবেশি মৃত সামাদ মন্ডলের ছেলে হবিবর রহমান মুংলু, তার স্ত্রী মুন্নি বেগম ও বোন বেলী বেগম। এদের মধ্যে আল আমিন ইসলাম রাজু সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং বেলী বেগম একই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। এঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে ও সরেজমিনে জানা যায় হবিবর রহমান মুংলু ও শফিকুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। সীমানার জমি একাধিক বার মাপযোগও করা হয়েছে। ২২ আগষ্ট আবারও স্থানীয় গনমামান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিত্বে সার্ভেয়ার দ্বারা সীমানার জায়গাটি মাপযোগ করে সীমানা নির্ধারণ করেছে। ২৩ আগষ্ট দুপুরে শফিকুল ইসলাম তার সীমানা দিয়ে প্রাচীর নির্মাণ করতে মুংলুর লাগানো তিনটি আমগাছ বেজে যায়। আমগাছ তিনটি মুংলুকে কেটে নিতে বলে। মুংলু আমগাছ কাটতে সময়ক্ষেপন করলে ওই আমগাছ তিনটি শফিকুলের ছোট ভাই ছবেদ আলী গাছ গুলো কর্তন করে। আমগাছ গুলো কাটতে মুংলু নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। এতে আল আমিন ইসলাম রাজু গুরুত্বর হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।

এঘটনায় থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা উভয় পক্ষের দুটি অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023