শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কাবুল থেকে বাংলাদেশে আসবে আফগান ক্রিকেটাররা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন কয়েকদিন আগে বলেছিলেন, আফগানদের সফর বাতিল হয়নি। তবে, এটা নিয়ে আমরা কাজ করছি।

শেষ পর্যন্ত জানা যাচ্ছে, আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। আগামী ৩১ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে তাদের। সফরকালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি চারদিনের ম্যাচ খেলতে আফগানরা।

তালেবানরা ক্ষমতা দখল করার পরও বাংলাদেশ সফরকে সামনে রেখে এরই মধ্যে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে দলটি। কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে অন্য জায়গায়। বর্তমান পরিস্থিতিতে কাবুল থেকে ঢাকায় আসবে কিভাবে তারা? বিশেষ করে যখন আফগানিস্তান থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ, কবে খুলবে তার নিশ্চয়তাও নেই- এ প্রেক্ষাপটে আফগান যুবাদের বাংলাদেশে আসার যাত্রাপথ নিয়ে চিন্তা তৈরি হয়।

এখনও যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে তাদের ঢাকায় আসার পথ বেশ জটিল এবং এটাই একমাত্র রাস্ত। ক্রিকেটারদেরকে প্রথমে সড়ক পথে আসতে হবে পাকিস্তানে। এরপর সেখান থেকে বিমানে করে যেতে হবে দুবাই। দুবাই থেকে ঢাকা এবং ঢাকা থেকে ম্যাচের ভেন্যু সিলেট। ঠিক একইভাবে সড়কপথ ও আকাশপথ ব্যবহার করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আফগান জাতীয় দলও।

আফগান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশে আসার সময় এখনও এক সপ্তাহ বাকি। কিন্তু সমস্যা হলো বহির্বিশ্বের সঙ্গে আফগানিস্তানের বিমান যোগাযোগ আপাতত বন্ধ। এ মুহূর্তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। গত সপ্তাহে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এই বিমানবন্দর থেকে কোনো বাণিজ্যিক ফ্লাইট আকাশে ওড়েনি। যুক্তরাষ্ট্র তাদের সৈন্য ও স্বার্থসংশ্নিষ্টদের জন্য সামরিক ফ্লাইট চালু রাখলেও আপাতত সেগুলোও বন্ধ।

এ পরিস্থিতিতে ক্রিকেট দলের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে পারছে না কেউই। উপায়ান্তর না দেখে ‘প্ল্যান বি’ হিসেবে সড়কপথেই যাত্রার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার তোর্কহাম স্থলবন্দর দিয়ে আফগান জাতীয় দলকে পাকিস্তানের পেশোয়ারে পাঠানো হয়েছে। সেখান থেকে বিমানে প্রথমে ইসলামাবাদ, এরপর ইসলামাবাদ থেকে দুবাই এবং দুবাই থেকে কলম্বোয় যাওয়ার কথা তাদের।

অনেকটা একইভাবে পাকিস্তান ও আরবআমিরাত হয়ে বাংলাদেশে আসবে আফগানদের যুব দল। বিসিবি অবশ্য এখনও যাত্রাপথের বিষয়টি স্পষ্ট করেনি। গতকাল বোর্ডের ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার সাংবাদিকদের বলেন, ‘ওরা যথাসময়ে আসার কথা নিশ্চিত করেছে। তবে কিভাবে আসবে সেটি আমরা বলতে চাচ্ছি না। এটি দুই বোর্ডের অভ্যন্তরীণ বিষয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023