শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘গ্রেনেড হামলার পর রাতেই ৪ জনকে দেশের বাইরে পাঠিয়ে দেন খালেদা জিয়া’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার জন্য আবারও তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেছেন, একটি সরকারের সহযোগিতা না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। ঘটনার পর সরকার বিভিন্ন ধরনের আলামত নষ্ট করে দিয়েছিল।

 

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি আলোচনা সভায় যুক্ত হন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একজন কারারক্ষী জড়িত ছিল। ওইদিন রাতেই খালেদা জিয়া চারজনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে ওই কারারক্ষীও ছিলেন।’

 

তিনি বলেন, ‘শোনা যায়- বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ ও ডালিম ওই ঘটনার আগে ঢাকায় এসেছিলেন। তারা খালেদা জিয়ার তত্ত্বাবধানে তারেক রহমানের আশ্রয়ে ছিলেন। যখন শুনেছে আমি বেঁচে আছি, তারা দেশত্যাগের সিদ্ধান্ত নেয়।’

 

শেখ হাসিনা বলেন, ‘বারবার আমার ওপর হামলা হয়েছে। আমি বেঁচে আছি। হয়তো আল্লাহ কোনো কাজ শেষ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

 

দিবসটি উপলক্ষে এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023