দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫আগস্ট রোববার সন্ধ্যায় সাহারপুকুর বাজার এলাকার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সাবেক সহসভাপতি আবু জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মঞ্জু, আ’লীগ নেতা মোশারফ হোসেন মুছা, গোবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোত্তালেব হোসেন শেখ, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সহসভাপতি ফজলুল হক বাদশা, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মন্টু, আজাহার আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি দেওয়ান হেলাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, ইয়াছিন আলী, নবীউল ইসলাম, আলমগীর হোসেন, মোজাম্মেল হক, আজাহার আলী, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান সালাম প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫আগস্টে শাহাদত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।