শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

সেপটিক ট্যাংকে বাবা-ছেলের করুণ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

যশোরের চৌগাছা উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে চৌগাছার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫)।

 

যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রূপন কুমার সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন মধু দাস ও তার ছেলে সাগর দাস। এ সময় মধু ট্যাংকের ভেতর পড়ে যায়। কিছু সময় অপেক্ষার পর বাবাকে বাঁচানোর জন্য সেপটিক ট্যাংকের ভেতরে নামে সাগরও।

 

পরে তারা দুইজনই ভেতর থেকে না ওঠায় স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।

 

ওসি রূপন কুমার বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023