স্টাফ রিপোর্টার, ঢাকা
জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বসছে শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) থেকে।
সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
ওই দিন বিকেল ৫টায় সংসদের বৈঠক বসবে। এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন।
ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাদকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে।
সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, করোনা মহামারির মাঝে অনুষ্ঠিত অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও সংক্ষিপ্ত হবে এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।
এর আগে, জাতীয় সংসদের সর্বশেষ ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২ জুন শুরু হয়ে গত ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-’২২ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হয়।