শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধুনটে গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ সরোয়ার মন্ডল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেফতারকৃত ওই ইউপি সদস্যকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত সরোয়ার মন্ডল ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি একই ইউনিয়নের রামনগর গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত সরোয়ার মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023