নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার প্রত্যান্ত অঞ্চলে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আছিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আছিয়া খাতুন উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের বড় চাঈইর গ্রামের আব্দুর রউফ ধলুর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধু আছিয়া খাতুন। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় মেরে চলে যায়। এসময় গৃহবধু আছিয়া খাতুনের চিৎকারের শব্দ শুনে পরিবারের অন্যান্য সদস্যরা জেগে ওঠেন। পরে তাকে দ্রুত কাহালু সিধলায় গ্রামে কবিরাজি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। এরপর গৃহবধু অচেতন হয়ে পড়েন। তখন গৃহবধু আছিয়া খাতুনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এতথ্য নিশ্চিত করেছেন।