নেই মেসি, খেসারত দিচ্ছে বার্সেলোনা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। কিন্তু এ ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি দেখা যাচ্ছে ক্লাবটির সমর্থকদের মধ্যে। মেসি না থাকায় তেমন বিক্রি হচ্ছে না আসরের প্রথম ম্যাচের টিকিট।

 

করোনাভাইরাসের কারণে লা লিগায় গত মৌসুমের পুরোটা দর্শকশূন্য গ্যালারিতেই খেলতে হয়েছে। চলতি মৌসুমে দর্শক ফেরানোর প্রক্রিয়ায় বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ধারণক্ষমতার এক-তৃতীয়াংশেরও কম (প্রায় ৩০ হাজার) দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু সেই অর্ধেক টিকিটও বিক্রি করতে পারছে না বার্সেলোনা।

জানা গেছে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিতে জন্য ২৯ হাজার ৮০৩টি টিকিট বিক্রি করতে পারবে বার্সেলোনা। কিন্তু শুক্রবার পর্যন্ত এ ম্যাচটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন মাত্র ১৫ হাজার ৮২০ জন। অর্থাৎ এখনও প্রায় ১৪ হাজার টিকিট অবিক্রিত রয়ে গেছে তাদের।

 

মেসির বিদায়ের কারণটিকেই বড় করে দেখছে সংবাদমাধ্যমগুলো। উল্লেখ্য, চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন মেসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023