শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

৭৪ বছর পর ফিরেই আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

৭৪ বছর পর ফিরেই ইপিএলের উদ্বোধনী ম্যাচে আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড। মিডলসেক্সের ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামে আর্সেনাল।

 

ম্যাচের শুরু থেকেই আর্সেনালের উপর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রেন্টফোর্ড। যারফলে ম্যাচের ১২ মিনিটেই গোলের দেখা পেতো ব্রেন্টফোর্ড। তবে সেই সুযোগ কাছে লাগতে পারেনি তারা। এমবুয়েমোর নেয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় ব্রেন্টফোর্ড।

 

কিন্তু হাল ছাড়েনি ব্রেন্টফোর্ড। ম্যাচের ২২ মিনিটে গোলের দেখা পায় তারা। সার্জি ক্যানোসের গোলে শুরুতেই এগিয়ে যায় ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ব্রেন্টফোর্ড। এরপর একাধিক চেষ্টা করেও প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি আর্সেনাল। তবে প্রথমার্ধে অনেক সুযোগ পেয়েও কল আবেদন দ্বিগুণ করতে পারেনি ব্রেন্টফোর্ড। যার ফলে ১-০ গোল ব্যবধানে দুই দল বিরতিতে যায়।

 

দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফিরে অনেক সুযোগ মিস করছে আর্সেনাল। নিজের কাছে বল দখলে রেখে একাধিক চেষ্টা করছে গোলের জন্য। এদিন আর্সেনালের ভাগ্য ছিলো না গোল। যার ফলে ম্যাচের ৭৩ মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে আর্সেনাল। ৭৩ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে গোলটি করেন ক্রিস্তিয়ান নরগার্ড।

 

ম্যাচের ৬৫ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় আর্সেনাল। যার মধ্যে মাত্র ৪টি ছিল ব্রেন্টফোর্ডের গোল বরাবর। তবে একটি বলও জালে ঝড়াতে পারেনি তারা। যার ফলে ৭৪ বছর পর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগে ফিরেই জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রেন্টফোর্ড।

 

এদিকে শেষবার ১৯৪৬ ও ১৯৪৭ মৌসুমে ইংল্যান্ডের সর্বোচ্চ বিভাগের ফুটবলে অংশগ্রহণ করেছিল ব্রেন্টফোর্ড। এরপর ৭৪ বছর পর আবারও ফিরেছে ক্লাবটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023