গাবতলী(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার গাবতলী মহিষাবান জিয়ানগর হাট এলাকার চাঁদাবাজ লিটন মিয়া ওরফে ঘোড়া লিটনকে গ্রেফতারের দাবিতে স্থানীয় বনিক সমিতির উদ্যোগে মহিবাষাবান হাট এলাকায় (১৪ আগষ্ট) শনিবার দুপুর ১২ টায় মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। থানায় দায়েরকৃত মহিষাবান জিয়ানগর হাট বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক ডাঃ আতাউর রহমান বাদী হয়ে অভিযোগে বলেছেন, বনিক সমিতির সদস্য সেলুন দোকান্দার অখিল চন্দ্র শীলের কাছে ১৩ আগষ্ট সন্ধ্যা ৭ টায় পশ্চিম মহিষাবান দেবোত্তর পাড়া গ্রামের ভোলা প্রাং এর ছেলে লিটন মিয়া (২৮) ওরফে ঘোড়া লিটন কোন কারন ছাড়াই অখিল চন্দ্রকে সেলুনের দোকান থেকে বাহিরে ডেকে নিয়ে গিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। অখিল চাঁদা দিতে অস্বীকার করে সেলুনে আসে। ঘোড়া লিটন সেলুনের ভেতর এসে অখিলকে এলোপাথারীভাবে বেদম মরপিট করে আহত করে। এছাড়াও সেলুনের খুর কাঁচি নিয়ে প্রাননাশের হুমকিসহ গালাগাল করে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এঘটনায় ঘটনার রাতেই চাঁদাবাজ লিটন ওরফে ঘোড়া লিটনকে একমাত্র বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। লিটন ওরফে ঘোড়া লিটনকে গ্রেফতারের দাবিতে মহিবাষাবান হাট এলাকায় ১৪ আগষ্ট শনিবার দুপুর ১২ টায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় বনিক সমিতির সদস্য ও ব্যবসায়ীরা। বনিক সমিতির সহ-সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বনিক সমিতির সাধারন সম্পাদক মশিউর রহমান সুমন। এসময় যুগ্ম সম্পাদক ডাঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আতাউর রহমান আতা, ক্যাশিয়ার মুঞ্জুরুল আলম, ধর্মীয় সম্পাদক মোসলেম উদ্দীন, ডিউটি সম্পাদক আলম মিয়া, ক্রীড়া সম্পাদক মানিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ মহিদুল ইসলাম, সদস্য তমাল বাবুসহ বিভিন্ন ব্যবসায়ীগন ও এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে এস আই রাজিব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। লিটন ওরফে ঘোড়া লিটনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।