শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

ময়মনসিংহ মেডিকেলে একদিনে করোনায় ২৩ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা গেছেন ১০ জন। এর মধ্যে আটজনই ময়মনসিংহের বাসিন্দা। বাকিদের মধ্যে নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন।

 

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, নেত্রকোনার তিনজন, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

 

তিনি আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এর মধ্যে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

 

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় এক দিনে ৬০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৬ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023