শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

১৩ দিনে হাসপাতালে প্রায় ৩ হাজার ডেঙ্গু রোগী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১০ জন ঢাকায় এবং ঢাকার বাইরে ১ জন রয়েছেন।

 

এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫২ জনে। এর মাঝে ঢাকায় ৮৮৪ জন ও ঢাকার বাইরে ৬৮ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে চলতি আগস্ট মাসের ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৭ জনে।

 

আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২১১ জনের মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৮ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১৫২ জন ভর্তি হন। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হন।

 

এছাড়া চলতি মওসুমে ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া ২৪ জনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

 

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারা দেশে মোট ৫ হাজার ৬৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৬৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023