আদালতে পরীমনি, আর রিমান্ড চাইবে না সিআইডি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আদালতে তোলা হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এছাড়া প্রযোজক নজরুল ইসলাম রাজ, আশরাফুল ইসলাম ওরফে দীপু মামা, ম্যানেজার সবুজ আলী ও মডেল মরিয়ম আক্তার মৌকেও রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। এদিকে, এই মামলায় পরীমনিকে আর রিমান্ডে চাইবে না বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে তাদের মামলার শুনানি হবে।

গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৫ আগস্ট পরীমনি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

তার আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের র‍্যাব সদরদপ্তরে নেওয়া হয়। বুধবার রাতে সেখানেই থাকতে হয়।

পরে বৃহস্পতিবার র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনি ও তার সহযোগিতা বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেদিনই তাকে আদালতে তোলা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023