শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

চীনের ১০ লাখ টিকা আসছে আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

চীনের উপহারের সিনোফার্মের ১০ লাখ টিকা আসছে আজ। শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীন সরকারের উপহারের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এছাড়া শনিবার সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

 

এদিকে, চীন সরকারের উপহারের ১০ লাখ টিকা বাংলাদেশে আসার তথ্য বৃহস্পতিবার চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে জানানো হয়।

 

দূতাবাস জানায়, সিনোফার্ম থেকে বাংলাদেশের জন্য উপহারের এক মিলিয়ন ডোজ টিকা চীনের তিয়ানজিন শহরে শিপমেন্টের জন্য প্রস্তুত।

 

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

 

এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023