শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

কুমিল্লায় শতাধিক টিকা পুশ করলেন নারী কাউন্সিলর, ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কুমিল্লায় নিজ কার্যালয়ে শতাধিক টিকা পুশ করলেন নারী কাউন্সিলর নাদিয়া নাসরিন। সেই ছবি ফেসবুকে বৃহস্পতিবার ভাইরাল হয়েছে।

সূত্র মতে, ৯ আগস্ট বিশৃঙ্খলার কারণে নগরীর ৬নং ওয়ার্ডের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ওইদিন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু গণমাধ্যমকে জানান, ৬০০ ডোজ টিকার মধ্যে ১২৫ ডোজ টিকা বাকি থাকতে কেন্দ্রে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। যার কারণে ওই ১২৫ ডোজ টিকা তিনি তার হেফাজতে নিয়ে আসেন। কিন্তু বৃহস্পতিবার ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, নিজের কার্যালয়ে মানুষের শরীরে টিকা পুশ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের এক কাউন্সিলর।  বিষয়টি নিয়ে নগরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগও বিষয়টি এই কয়েক দিনে জানতে পারেনি। জানা যায়, ওইদিনের বাড়তি ১২৫ ডোজ টিকাই পুশ করেন নারী কাউন্সিলর।

নাদিয়া নাসরিন সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। নগরীর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া নিজ অফিসে তিনি মডার্নার ওই টিকা পুশ করেন।

 

নাদিয়া নাসরিন বলেন, টিকাকেন্দ্রে ঝামেলা হয়। পরে তিনি টিকাগুলো তাঁর অফিসে নিয়ে আসেন। এরপর নিজেই মানুষের শরীরে টিকা পুশ করেন। তিনি বলেন, অতীতে তার টিকা দেওয়ার প্রশিক্ষণ ও সনদ আছে।

 

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, ‘কাউন্সিলর কোনোভাবেই টিকা পুশ করতে পারেন না। সিটি করপোরেশনের সাথে কথা বলে বিষয়টি জানবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023